মুক্ত জীবন
এর দ্বারা পোস্ট করা
hossain21
বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১১ at ৮:৩১ AM
0
মন্তব্য(গুলি)
Labels :
যদিও একধরণের আত্মবিশ্বাস থেকে উপচে পড়া
স্বপ্নের কাছে পর্যুদস্ত আমার আত্মাটা
হতাশায় কিংবা ক্ষোভে,অভিমানে কিংবা লজ্জায়
এক ধরনের বিচ্ছিন্নতা অনুভব করে
চলে যেতে চায় এই জনবহুল লোকালয় থেকে বহুদূর ।
যেখানে নেই কোন বিচ্ছেদ,হাহাকার,কিংবা প্রতীক্ষমান নিরাশার গুঞ্জন।
অনেক স্বপ্ন ,অনেক স্মৃতি –বিস্মৃতির অনির্বাণ কোন্দল থেকে পাব মুক্তি।
সমাধি হয়ে রব নতুন কোন অনুসন্ধিৎসু চেতনায়-
পার্থিব থেকে পারমার্থিক উপলব্দির হবে বিকাশ ।
হয়তবা বঞ্চিত হব
সাময়িক আনন্দ আর স্থায়ী বিষাদের উষ্ণ অনুভূতি থেকে
হোঁচট খেতে খেতে থমকে পড়া একটা নিথর জীবনের ভগ্নাংশটুকু-
উপভোগ করার ক্ষুদ্র প্রয়াস থেকে ।
তারপরও সেটাই ভালো
এক পাহাড়ি উপত্যকায়
প্রবাহিত ঝর্ণায় কিংবা
শ্বেতশুভ্র বরফের পর সোনালি আলোর অপূর্ব কারুকাজ।
কিংবা ঘনকুয়াশার ভেতর থেকে উঠে আসা
ক্রমশ প্রকৃতির অনিন্দ্যতার বহিঃপ্রকাশ।
প্রায়ই পৌরাণিক কিংবা বৈদিক যুগের মুনিঋষিদের মত
হব আমি।
আমি উপভোগ করব
নির্মল বায়ু, নির্মল অনুভূতি,
ওই দূর আকাশ থেকে
এই পৃথিবির যা কিছু সুন্দর ,স্বচ্ছ আবরনে ঢাকা
তারপর হয়ত একদিন পেয়ে যাব নতুন কাউকে-
আমার মত।
এক নতুন সংস্কৃতি, নতুন পরিবেশ,আলাদা সভ্যতার হবে অভূ্ৎদয়।
আর যারা পেতে চায় জীবনের অজানা ঋন থেকে মুক্তি
তাদের প্রচেষ্টার হবে জয়।

এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)